
প্রকাশিত, ১৩-১২-২০২০
চট্টগ্রাম প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবী সংগঠন রূপনগর সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন কল্পে ১১ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখে বন্দর থানাধীন মাইজপাড়া মোড় রূপনগর সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর অফিসে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ডাঃ দিবাকর চন্দ্র দাস এর সভাপতিত্বে, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল্লাহ। এতে উপস্থিত ছিলেন, রূপনগর সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংবাদিক শাহনাজ পারভীন, সাংবাদিক মোঃ ইলিয়াস , বিপ্লব দাশ, মোঃ মোশাররফ হোসেন,, মোঃ নাছির উদ্দিন,মোঃ হেলাল উদ্দিন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি – সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক – ইয়াসমিন আক্তার , দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম , নির্বাহী সদস্য রাবিতা নওরীন কে নিয়ে ৫ সদস্য বিশিষ্ট ২(দুই) বছর মেয়াদি চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠিত হয়।


