
প্রকাশিত,২৬, জুন,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সবচেয়ে বড় হাট রানীরবন্দর হাট। ইতিমধ্যে ছোট-বড় নানা ধরনের গরুতে ভরে গেছে হাট। তবে গত বছরের চেয়ে এবার কোরবানির গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।
আজ সোমবার গিয়ে দেখা যায়, জমে উঠেছে রানীরবন্দর গরুর হাট। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা গরু কিনে নিয়ে যাচ্ছেন। ছোট-বড়, ষাঁড়-বলদ, বকনা-গাভি মিলিয়ে প্রায় ১৫ হাজার গরু হাটে এসেছে। তবে হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরু বেশি চোখে পড়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল সারফারাজ হোসেন বলেন, এই উপজেলায় প্রায় ২৮ হাজার গরু মোটাতাজাকরণ করা হয়েছে । শুধুমাত্র সুষম গো খাবার সরবরাহ করে এই অঞ্চলের গরু মোটাতাজাকরণ করায় এখানকার পশুর ব্যাপক চাহিদা রয়েছে । এগুলো চিরিরবন্দর হাট-বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন খামারিরা। এখানকার চাহিদা পূরণ করেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে পশু।
সেই সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পাটি আসছে যেমনঃ ঢাকা,চট্টগ্রাম,গাজীপুর,রাজশাহী,কুড়িগ্রাম,বরিশাল,পাবনা,সিরাজগঞ্জ, ও সিলেট।।।


