print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১২-১২-২০২০
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওউপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থাপিত ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙ্গাচুরে প্রতিবাদে উপজেলা প্রাঙ্গনের বঙ্গবন্ধু ভাস্কার্য সামনে মানববন্ধন করা হয়। পরে উপজেলা সভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ ডিসেম্বর ২০২০) অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোঃ তাজুল ইসলাম, বলেন বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাঙ্গায় সারা দেশের ন্যায় গফরগাঁও উপজেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তা ও কর্মচারী পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
পাশাপাশি এ দেশের লাল সবুজ পতাকার অসম্মানও দেশের স্বাধীনতার প্রতি হুমকি। সরকার এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা আহ্বান জানানো হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজুল ইসলাম, গফরগাঁও ভূমি সহকারি কমিশনার কাবেরী রায়, সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপস্থিত ছিলেন।

দেশ সময় নিউজ, আয়নাল ইসলাম।