print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫মে,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

-পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাবের উদ্যোগে আয়োজিত নিশান কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য শুভ উদ্বোধন আগামী ২৬ মে শুক্রবার বিকাল ৩ টায় চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মোঃ আবদুর রশীদ, বিশেষ অতিথি থাকবেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ, চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল খালেক, খরনা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচুয়াই ইউপি চেয়ারম্যান এস.এম ইনজামুল হক জসিম, সভাপতিত্ব করবেন যুব নিশান ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দিতা করবেন ফকির পাড়া শাহ্ বদর (রহঃ) স্পোটিং ক্লাব বনাম ওয়াহেদুর পাড়া ফুটবল একাদশ। উক্ত খেলা সফল করার জন্য ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম সকলের প্রতি আহবান জানিয়েছেন। 

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম