
প্রকাশিত,১৮, মার্চ,২০২৩
স্পোর্টস ডেক্স ঃ
আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ ৩৩৮ করে বাংলাদেশ।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও মাত্র ১৫৫ রানে থামে আইরিশদের ইনিংস। তাতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১৮৩ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল।
এর আগে আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লাল সবুজের প্রতিনিধিরা। সাকিব ৮৯ বলে ৯৩, অভিষিক্ত তৌহিদ হৃদয় ৮৫ বলে ৯২ ও মুশফিকুর রহিম ২৬ বলে ৪৪ রান করেন।
এর আগে টাইগারদের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটের এই ভেন্যুতেই ২০২০ সালের ১ মার্চ জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছিল টাইগাররা।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে পাহাড়সম ৩৩৯ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে ১৮৩ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়ে সফরকারীরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তবে সেই রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ এনে বেশ প্রতিরোধ গড়ে ফেলেছিল আইরিশরা। কিন্তু পাওয়ার প্লের পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে তামিম বাহিনী।
প্রথমে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দেখাদেখি পর পর দুই ওভারে জোড়া উইকেট তুলে নেন পেসার এবাদত হোসেন। এবার তাসকিন আহমেদের জোড়া আঘাতে পাঁচ উইকেটে তুলে নিয়ে জয়ের পথে বেশ এগিয়ে যায় টাইগাররা। এবাদতের চার উইকেট আয়ারল্যান্ড কে বিধ্বস্ত করে সহজে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ।


