print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১, ফেব্রুয়ারি,২০২৩

মিলন হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রয়ারী বেলা ১২টায় উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিতে এবং জামাল হোসেনের পরিচালনায় নির্বাচনী সভায় মোঃ তোফাজ্জল হোসেন ( ৭১ বাংলা টেলিভিশন, দৈনিক করতোয়া ও দৈনিক সানশাইন) চতুর্থবারের মত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে জনি আহমেদ তৃতীয়বারের মত (দৈনিক ইত্তেফাক ও দৈনিক আলোকিত সকাল) নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ জাবেদ আলি (দৈনিক সকালের সময়)মোঃ আব্দুল মতিন ( দৈনিক চাঁপাইদৃষ্টি), অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন (দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন হোসেন (দৈনিক রাজবার্তা,সকলের বার্তা ) ক্রীড়া সম্পাদক রতন কুমার (দৈনিক লাল গোলাপ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন ( দৈনিক তৃতীয়মাত্রা), দপ্তর সম্পাদক মোঃ শাকিল হোসেন (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা ডালিম (দৈনিক সংবাদ প্রতিদিন), কার্যকরী সদস্য মোঃ নরুন নবী (দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক নবচেতনা), মোঃ সাহান সা (দৈনিক জবাবদিহি)সহ ১৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ।
অন্যান্য সদস্যরা হলেন দেলোয়ার হোসেন শিমুল (দৈনিক দেশপত্র), এসএস সাগর (দৈনিক ভোরের কাগজ), মোঃ রাসিকুল ইসলাম (দৈনিক সোনার দেশ), আল-মাহমুদ (দৈনিক বগুড়া)।
নির্বাচন শেষে উপস্থিত সকল সদস্য করতালির মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানান।