
প্রকাশিত, ০৪-১২-২০২০
নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট)কোম্পানীগঞ্জঃ
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত ঐতিয্যবাহী বর্ণি গ্রামের তরুণ প্রবাসীরা বিশ্বের আনাচে-কানাচে যে বা যারা রয়েছে তাদেরকে নিয়ে সংঘটিত সমাজসেবী সংগঠন বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ অভিনন্দন জানালেন উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীদের।
তিনি বলেন এতো সুন্দর, সুষ্ঠ একটি কমিটি আমাদের উপহার দেওয়ার জন্য আন্তরিক ভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সংগঠনের সকল উপদেষ্টা মন্ডলীদের।
তিনি আরো বলেন আগামী দুই বছরের জন্য অনুমোদিত নব গঠিত কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে। আমি সকল উপদেষ্টা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের কাছে আমি দোয়া প্রার্থী যেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
উল্লেখ্য যে গত ০৩\১২\২০২০ ইংরেজী বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ২০২১-২০২৩ সালের জন্য নব গঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়।
নব গঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি শফিকুর রহমান (সৌদি আরব),সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম (কাতার), সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ (সৌদি আরব) সহ ১৮৮ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।


