
প্রকাশিত,৩০, অক্টোবর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শুক্রবার (১১ নভেম্বর) যুব মহাসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (এমপি)
এ উপলক্ষে নগরীর চান্দনা চৌরাস্তার ভাওয়াল কনভেনশন সেন্টারে রবিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সফল করার লক্ষে গাজীপুর মহানগর, গাজীপুর জেলা ও টাংঙ্গাইল জেলা নেতৃবৃন্দের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও অনুষ্ঠানের মূখ্য আলোচক মজিবুর রহমান চৌধুরী নিক্সন (এমপি)।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়াদ্দার সৈকত সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আজাদ, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শান্ত বাবু, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, আহবায়ক সদস্য খোরশেদ আলম সরকার, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হিরা সরকার, সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম দ্বীপ ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলুয়ার হোসেন সহ টাঙ্গাইল জেলা ও থানা এবং গাজীপুর জেলা ও মহানগরের থানা ও প্রত্যাকেটি ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


