
প্রকাশিত,২২ অক্টোবর, ২০২২
খুলনা প্রতিনিধ ঃ
বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ শনিবার দুপুর ২টায় মহানগরের সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হবে ।
ইতিপূর্বে সমাবেশ যোগদিতে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শুক্রবার রাতেই নেতা-কর্মীরা এসে সমাবেশস্থলে অবস্থান নিয়েছে। শ্লোাগান, আড্ডা আর গল্পে তাদের রাত কাটে সমাবেশস্থলেই ।
হাজার হাজার ্নেতাকর্মীরা সমাবেশস্থলে চাদর, গামছা, বিছিয়ে ঘুমিয়েছেন।
সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সমাবেশস্থলে।
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও মেহেরপুর থেকে তারা ট্রেনে খুলনায় আসছেন। নড়াইল, সাতক্ষীরা, কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা এলাকার নেতা-কর্মীরা ট্রলার, ইজিবাইকসহ নানা কৌশলে খুলনায় প্রবেশ করছেন।
সকাল ৮টা বাজার সাথে সাথে খুলনা নগরেরও আসপাশ উপজেলার নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসে গন সমাবেশে। এ সময় সমাবেশমঞ্চের পাশে দাঁড়িয়ে বক্তৃতা দেন স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশ ঘিরে যেমন রয়েছে উৎসাহ-উদ্দীপনা, তেমনই রয়েছে ভোগান্তি। বন্ধ রয়েছে বাস, লঞ্চ ও খেয়াঘাট। ফলে ভোগান্তিতে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। দূর-দূরান্ত থেকে সমাবেশে আসতে ভরসা করতে হচ্ছে ট্রেন, ট্রলার, ইজিবাইক, সিএনজি ও ভ্যানের ওপর। অনেকে পায়ে হেঁটে সমাবেশস্থলে আসছেন।
বিএনপির নেতাদের অভিযোগ, সমাবেশে যাতে নেতাকর্মীরা অংশ নিতে না পারেন তাই বন্ধ বাস, লঞ্চ ও খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনে পাথর ছোড়া হয়েছে।
####
বাবুল আকতার
খুলনা।


