
প্রকাশিত,১২, অক্টোবর,২০২২
হাসান আহাম্মেদ সুজন জামালপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় পূর্বের পদে বহাল রাখায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামালপুরে জেলা যুবলীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্যপাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ অক্টোবর রাতে স্থানীয় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্যপাঠ এ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা যুবলীগ।
জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় এসময় জেলা, শহর,সদর উপজেলা, ওয়ার্ড ও বিভিন্ন উপজেলার সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন
এদিকে, অব্যাহতির আদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল সহ যুবলীগের সকল নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। উল্লেখ্য যে, পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন, শেষে নেতাকর্মীদের শপথ বাক্যপাঠ করান জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু।
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ -১২-১০-২২ইং


