print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, সেপ্টেম্বর,২০২২

মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক এবং গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ভারত এবং নেপাল সফরে যাওয়ার পথে ভৈরবের ব্যুরো প্রধান ও বিএমএসএফ ভৈরব উপজেলা শাখার অফিস পরিদর্শন করেন।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি যাত্রা বিরতি করেন।
এসময় বিএমএসএফ ভৈরব উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ব্যুরো প্রধান মোহাম্মদ ছাবির উদ্দিন রাজু সাথে দেখা করে ভৈরব ব্যুরো কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সকল কে নিয়ে তিনি একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন।

সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পরিবারের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও পাঠকগণ প্রিয় সম্পাদক কে ফুলেল সংবর্ধনা সিক্ত করেন।
এ সময় তিনি সকল পর্যায়ের সাংবাদিক ও বিএমএসএফ এর সদস্যদের কাজ ও শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং আগামীদিনে জনতার নিঃস্বাস এর ৩০ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রণ জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক এশিয়া বাণীর ভৈরব- কুলিয়ারচর – প্রতিবেদক বিএমএসএফ ভৈরব উপজেলা শাখার সহসভাপতি মোঃ ফয়জুল কবীর, নাগর টিভির চেয়ারম্যান মোঃ শামছুল হক মামুন,সমাধান টিভির স্টাফ রিপোর্টার এআর মুশফিক,জনতার নিঃশ্বাস এর ভৈরব প্রতিনিধি কাজী আবুল হোসেন সৌরভ প্রমূহ।