print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, সেপ্টেম্বর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

ইসলামপুর ফুটবল লীগ (IFL-2022)সিজন- ১ এর চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছেন গাজীপুর কড্ডা কাঁঠালিয়াপাড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ কানুবীর স্মৃতি সংঘ, গ্রুপ পর্বে সাত ম্যাচে প্রত্যেকটি জয় নিশ্চিত করে সেমিফাইনালে বাসন ফুটবল একাদশ ০-২ গোলে হারিয়ে ফাইনাল ম্যাচ নিশ্চিত করেছেন।

মহানগরীর ১৪ নং ওয়ার্ডের ইসলামপুর বাসন তৈজউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ইসলামপুর ফুটবল লীগ (IFL-2022)সিজন- ১ এর টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

উক্ত খেলাটি বিকাল সাড়ে ৩ টার দিকে স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। অতিথি হিসেবে সমাজ সেবক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোয়েব আল আসাদ মনির, উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান রিপন (এম.এ)এবং পৃষ্ঠপোষকতায় সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ মোল্লা ও সার্বিক ব্যবস্থাপনায় ১৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম জহির সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও অন্যন্য নেতৃবৃন্দরা উপস্তিত থাকবেন।

বহুপ্রত্যাশিত স্বপ্নের ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করবেন শহীদ কানুবীর স্মৃতি সংঘ বনাম চান্দপাড়া ফ্রেন্ডস ক্লাব। এসময় চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার হিসেবে নগদ ১৬০০০ হাজার টাকা এবং রানারআপ দলকে নগদ ৮০০০ হাজার টাকা সহ উভয় দলকে সম্মাননা হিসেবে ট্রফি দেয়া হবে।

ঐতিহ্যবাহী শহীদ কানুবীর স্মৃতি সংঘের একাংশের টিম ম্যানেজমেন্ট প্রধান সাকিব ও সায়েম সকলের কাছে দোয়া চেয়েছেন; খেলোয়াড়রা যাতে সুশৃঙ্খল ভাবে ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করে স্বপ্নের ট্রফি ঘরে আনতে পারে সে লক্ষে খেলতে হবে এমনটা প্রত্যাশা করছেন।