print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২২

ওসমান গনি ।

গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ও বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলো পত্রিকার ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গজারিয়া প্রতিনিধি মোঃআলমগীর হোসেন মিয়ার আয়োজনে কেক কেটে ও বৃক্ষ রোপনের মাধ্যমে প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপণ করা হয়।

গজারিয়ায় উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন পিং পং হাইওয়ে রেস্তোরাঁয় ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও বৃক্ষ রোপন সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুজ্জামান,ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাঈদ মো লিটনসহ গজারিয়া উপজেলার
কর্মরত সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন মকবুল হোসেন দৈনিক আমার বার্তা,শেখ নজরুল দৈনিক সংবাদ, আজিজুল হক পার্থ দৈনিক দেশ রুপান্তর, রিপন মোল্লা দৈনিক এশিয়া বানী,সোলাইমান শিকদার ফাল্গুনী টিভি,রাজু দৈনিক মাতৃভূমির খবর পত্রিকা, আমজাদ হোসেন দৈনিক ভোরের সময়, ওসমান গনি বাংলাদেশ সমাচার, মোঃ রাসেল সরকার সময়ের কাগজ প্রমূখ ।
ওই সময় সকলে পত্রিকাটির উন্নতি এবং সাফল্য কামনা করেন।
সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বক্তব্যে জেলার জনপ্রিয় পত্রিকা দৈনিক সভ্যতার আলো পত্রিকার মঙ্গল কামনা, ও উওর উওর সাফল্য কামনা করেন।

এসময় পরিবেশ বান্ধব একটি কাট বাদাম গাছের চারা রোপণ করেন