print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২২

রবিউল হোসাইন সবুজ, লাকসাম প্রতিনিধিঃ

বিএনপি-জামায়াত সহ দেশবিরোধী সকল অপশক্তিদের সন্ত্রাস, নাশকতা এবং দেশের চলমান উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও যাবতীয় অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লাকসাম উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে লাকসাম উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় হাউজিং বাইপাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে লাকসাম উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ বাজার ব্যাংক রোড গোল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, লাকসাম উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম। এসময় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র আহবায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ রফিকুল ইসলাম হিরা, লাকসাম উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ -সভাপতি বাবু সম্ভু সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার, পদ্মা সেতু নির্মাণসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। আর এই উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে, দেশে বিদেশে সরকারে ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি উঠেপড়ে লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে মিছিলে বিভিন্ন ভাষা ব্যবহার করেছে। উপজেলা লাকসাম সেচ্ছাসেবক লীগ তা মেনে নিতে পারে না।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিরলস পরিশ্রম করে দেশটাকে উন্নয়নে বিশ্ব দরবারে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, ঠিক তখনই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে দেশটাকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। উপজেলা লাকসাম সেচ্ছাসেবক লীগ বেঁচে থাকতে তাদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আমরা রাজপথে থেকে তাদেরকে দাঁতভাঙা জবাব দেবো।
এসময় লাকসাম উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।