print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, আগষ্ট,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ নেত্রকোণা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সংঙ্গে মত বিনিময় এবং পরিচিতি সভা করেন।
পুলিশ সুপার ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং সার্কেল সদর মোর্শেদা খানমের সঞ্চালনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এবং জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী,আঃ হেলিম,এম মোখলেছুর রহমান, কামাল হোসাইন,সঞ্জয় সাহা,আলপনা বেগম সহ আরো অনেকেই।

বক্তৃতায় সাংবাদিকগণ বলেন, নেত্রকোণা জেলা সহ ১০টি উপজেলায় কিশোর, যুবকরা মাদকে ক্রমেই আসক্ত হচ্ছে তার থেকে পরিত্রাণ হতে পুলিশি কার্যক্রম এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান চালাতে হবে। আরো বলেন মাদকের পাশাপাশি চাঁদাবাজীর হারেও বেড়ে যাচ্ছে যথা নৌ-পরিবহনে, অটোরিকশা থেকে শুরু বিভিন্ন ইউনিটে এই সব কার্যক্রম চলছে।

পরিশেষে নবাগত এসপি ফয়েজ আহমেদ সাংবাদিকদের উদ্যেশ্য করে বলেন আপনারাও আমাদের সহযোগিতা করবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমি যোগদান পর থেকেই মাদক সহ মাদক কারবারিদের ধরতে সক্ষম হয়েছি।
আমার সহ আমার পুলিশ সর্বক্ষণ মাদকের বিরুদ্ধে এবং যেকোন অপরাধের জন্য সজাগ দৃষ্টি রাখবো।