print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, আগষ্ট,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

স্বাধীন স্বার্বভৌম ও সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা, বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নগরীর চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে শনিবার (২৭ আগষ্ট)বিকাল ৩ টায় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক(এমপি)এবং গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু ও এস এম আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মোঃ আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন সরকার রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকসেদ আলম। এছাড়া গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোকসভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশকে কলঙ্কিত করতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারকে হত্যা করেছে। দেশকে মেধা শূন্য করতে বুদ্ধিজীবিদের হত্যা করেছে, মা-বোনদের নির্যাতন করেছে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করতে মানবিক যুবলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।