print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, আগষ্ট,২০২২

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল,গণভোজ সম্পন্ন হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার ২৪ আগষ্ট ঐতিহ্যবাহী ৮নং সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. জালাল উদ্দিন খান,এ,এন এম শোভা মিয়া আকন্দ,সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল,ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ। সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা: আ: আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকারের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সর্বস্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।