
প্রকাশিত,২৩, আগষ্ট,২০২২
নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়ালন্দ পৌর ৭নং ওয়ার্ড শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির সভাপতি করা হয় মোঃ শরিফ শেখ কে,সিনিয়র সহ-সভাপতি মোঃ আশিক,সাধারণ সম্পাদক রবিউল হাসান জাসিম কে, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হাসান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন শেখ কে।
গোয়ালন্দ পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার মন্ডল ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান (কামরুল) এর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে ২২ আগস্ট কাজীপাড়া এলাকায় এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সময়োপযোগী কমিটি অনুমোদন দেয়ায় উপজেলা বিএনপির,পৌর বিএনপি,সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন নবগঠিত ৭ নং ওয়ার্ড যুবদলের সকল নেতৃবৃন্দকে।


