print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০, আগষ্ট ২০২২

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্র নেতা ও জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১৯ আগষ্ট শুক্রবার বিকাল ৩ টার দিকে স্থানীয় আজাদ ডাক্তার মোড় হতে ইকরামুল হোসেন মানিকের নেতৃত্বে এক আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারীপাড়া খালেকের দোকান মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আনন্দ র‍্যালী ও সমাবেশে সেচ্ছাসেবক দল হাবিবুর রহমান রতন,দেলোয়ার হোসেন দেলু,জেলা সেচ্ছাসেবক দলের পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলন,জেলা ছাত্রদলের সহসভাপতি জাকির হোসেন জনি,ইমরান কায়ছার, সাইফুল ইসলাম হীরা, তৌফিকুল ইসলাম সজল, সজীব আহম্মেদ ডোনা,লেলিন গাজী, রাজন,যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মানিক, রাব্বী,সাইফুল ইসলাম খান, মীম হাসান ভূইয়া, সৈকত আরমান ফাহিম, দপ্তর সম্পাদক আরমান হোসেন, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মমিন সহ জেলা, শহর, সদর উপজেলা, বিভিন্ন উপজেলা সেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ -২০-০৮-২২ইং