print news || Dailydeshsomoy

এস এম আজগার আলী
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার মহম্মদপুর উপজেলা শাখা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে মহম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুরাদ আলী, সদন কুমার মিত্র, মোঃ বিপ্লব আলম এবং ব্যাংকার ও সাংবাদিক শফিকুল ইসলাম প্রায় দুইশ কর্মী নিয়ে যোগদান করেন। এরপর একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় যোগ দেন।

পরে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম. খসরুল আলম খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শাখার আহবায়ক সেলিনা হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন খান রবিউল হক মিঠু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজুল সায়েফিন সাইফ।

দ্বিতীয় পর্বে এম. খসরুল আলম খসরু- সভাপতি, মো. মুরাদ আলী- সাধারণ সম্পাদক এবং ফছিয়ার রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১শ ১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি সেলিনা হাসান।