print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, জুলাই,২০২২

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (১৫জুলাই) বিকালে
ত্রিশাল উপজেলা বিএমএসএফ-এর আয়োজনে দরিরামপুরস্থ বিএমএসএফ-এর অস্থায়ী কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএমএসএফ’র সদস্য ও ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আনোয়ার সাদত জাহাঙ্গীর,

বিএমএসএফ ত্রিশাল উপজেলা শাখার সাধারণত সম্পাদক
এস. এম জামাল উদ্দিন শামীম,
তথ্য গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম মিন্টু,এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ত্রিশাল ডিজিটাল প্রেসক্লাব সভাপতি শাহ সুলতান রঞ্জু, দৈনিক প্রভাত ময়মনসিংহ জেলা প্রতিনিধি, খ ম শফিকুল ইসলাম, মানবাধিকার কর্মী এনএম জহিরুল ইসলাম,বিএমএসএফ ত্রিশাল শাখা মহিলা বিষয়ক সম্পাদক লুৎফুন নাহার লিজা,দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন,সম্মানিত সদস্য মোঃ আলমগীর কবীর মুসা, মোঃ সোহাগ মিয়া,আতিকুল ইসলাম আতিক
প্রমুখ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ একটি সংগ্রামের নাম,একটি আন্দোলনের নাম, একটি অধিকারের নাম। এর সাথে আজ সারাদেশের সাংবাদিকদের হৃদয়ের স্পন্দন জড়িয়ে গেছে। এটি আজ হাজারো সাংবাদিকের আশ্রয়স্থল; যা-সাংবাদিকদের প্রাণের সংগঠনে রুপান্তরিত হয়েছে। বিএমএসএফ একটি ঐক্যতার প্রতীক। বিএমএসএফ মানে সাংবাদিকদের অধিকার আদায়ের মাধ্যম। বিএমএসএফ নির্যাতিত সাংবাদিকদের একটি খুঁটি।

২০১৩ সালের ১৫ জুলাই মফস্বল সাংবাদিকদের স্বার্থরক্ষায বিএমএসএফের আত্মপ্রকাশ ঘটে। সময়ের প্রয়োজনে সংগঠনটি ধীরেধীরে ঢাকার বাইরে গোড়াপত্তন শুরু করে। সময়ের প্রয়োজনে ২০১৮ সালে রাজধানী ঢাকাতেও কমিটি গঠনের কার্যক্রম হাতে নেয়া হয়। পরবর্তীতে বাংলাদেশের বাইরে আমেরিকা,লন্ডন, মালয়েশিয়া,মালদ্বীপ,সৌদি আরব,বাহরাইনে বাংলাদেশী সাংবাদিকরা বিএমএসএফ ঘোষিত ১৪ দফার সাথে ঐক্যমত হয়ে সাংগঠনিক কমিটি গঠনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে।

এস.এম জামাল উদ্দিন শামীম
ময়মনসিংহ
তাং-১৫.০৭.২০২২ইং।