print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৯-১১-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবানে ক্ষুদ্রনায়তন চা চাষীদের জন্য প্রুনিং,প্লাকিং, রোগ বালাই ও পোকা মাকড় দমন, এবং বিভিন্ন আন্ত পরিচর্যা বিষয়ক হাতে কলমে প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।

আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় বান্দরবান সদর উপজেলা সারন পাড়ায় বান্দরবান জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: শফিউল আলম এর সভাপতিত্বে, দাওথন ক্ষুদ্রায়তন চা বাগানে চা রোপন কার্যক্রস ও ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব ড. মো: জাফর উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব ড. মো: জাফর উদ্দীন, বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানী) মো: ওবায়দুল আজম, বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নজনীন কাউসার চৌধুরী, বান্দরবান জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: শফিউল আলম, বান্দরবান চা বোর্ডের উর্দ্ধতন পরিকল্পনা কর্মকর্তা সুমন সিকদার, রুমা উপজেলা বৈজ্ঞানিক কর্মকর্তা মো: ইমরান হোসেন সহ এলাকার চা চাষিরা উপস্থিত ছিলেন।

দাওথন ক্ষুদ্রায়তন চা বাগানে চা রোপন কার্যক্রম ও ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের উদ্বোধন কালে বানিজ্য মন্ত্রনালয়ের সচিব ড. মো: জাফর উদ্দীন বলেন বান্দরবানের মাটি চা চাষের উপযোগি হওয়াতে বান্দরবানে চা চাষে ব্যাপক সাফল্য আর্জন করেছে চাষিরা। এছাড়াও তাদেরকে চা চাষে সার্বক্ষণিক প্রশিক্ষণ প্রদানের আহবান করেন সচিব ড. মো: জাফর উদ্দীন। এসময় তিনি বান্দরবানে চা চাষ করতে চাষিদের উৎসাহিত করতে সকলের প্রতি আহবান করেন এবং চা চাষিদের সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করবেন বলে জানান।