
প্রকাশিত,১১, নভেম্বর,২০২১
স্পোর্টস ডেস্ক ঃ
দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে বিদায় করে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অজিরা।
আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁঁছেসেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিলো বাবর আজমরা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অজিদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ১০ ওভারে ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
বাবর ৩৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলে ফখর জামানকে নিয়ে দলের হাল ধরেন রিজওয়ান।
দ্বিতীয় উইকেটে আরো ৭২ রান যোগ করেন রিজওয়ান ও ফখর। দলীয় ১৪৩ রানের মাথায় ৫২ বলে ৬৭ রানে সাজঘরে ফিরেন রিজওয়ান। চারে নামা আসিফ আলী আউট হয়ে যান প্রথম বলেই।
শোয়েব মালিক ফিরেন এক রানে। তবে ৩২ বলে অপরপাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহটাকে ১৭৬-তে নিয়ে যান ফখর।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২টি উইকেট লাভ করেন। এছাড়া প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।
আজকের ম্যাচের বিজয়ী দল অস্ট্রেলিয়া
বিশ্বকাপের ফাইনালে। এরই মধ্যে ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।


