
প্রকাশিত,১১, নভেম্বর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় গফরগাঁও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির প্রতিকিৃতে পুষ্পমাল্য অর্পণ, কেককাটা,র্যালি,আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক সালাউদ্দিন পলাশের সভাপতিত্বে,
আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, আশরাফ উদ্দিন বাদল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,
প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার হাজারও যুবলীগ নেতা-কর্মি নিয়ে বিশাল একটি মিছিলের নেতৃত্ব দিয়ে সভাস্থলে আসেন, গফরগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক, সালাউদ্দিন পলাশ, পৌর যুবলীগের আহবায়ক, মাহমুদুল হাসান সজিব, যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর যুবলীগের আহ্বায়ক, মাহমুদুল হাসান সজিব, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরঙ্গ হেলাল, সহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন গফরগাঁও আওয়ামী যুবলীগের শক্তিশালী দূর্গে পরিনত করে আগামী সংসদ নির্বাচনে
পুনরায় জননন্দিত নেতা, তারুণ্যের অহংকার ফাহমী গোলন্দাজ বাবেল এমপি কে
বিপুল ভোটে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সকলের প্রতি আহবান জানান।
এসময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ আ’লীগের নানা অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


