
প্রকাশিত,৩১, অক্টোবর,২০২১
স্পোর্টস ডেস্ক ঃ
বিশ্বকাপ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে আবারও লজ্জাজনকভাবে হার মানলো ভারত।
বোলিং তাণ্ডবের পর সহজ টার্গেট তাড়া করে ব্যাটিংয়েও টিম ইন্ডিয়াকে গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড।
রবিবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিউইউরা ৮ উইকেট ও ৩৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এর আগে, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ে নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রানের বেশি করতে পারেনি ভারত।
পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর এবার নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবলো বিরাট কোহলির ভারত।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিউই বোলারদের তোপের মুখে মাত্র ১১০ রান তুলতে সক্ষম হয় বিরাট কোহলি অ্যান্ড কোং। জবাব দিতে নেমে ড্যারিল মিচেলের ঝড়ের মুখে বড় পরাজয় স্বীকার করতে বাধ্য হলো ভারত। ৩৩ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হলো ভারতকে।


