print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, অক্টোবর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের নির্দেশক্রমে ময়মনসিংহ বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে (২৭ অক্টোবর) সকাল দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি, মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুর সঞ্চালনায়,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন বাবলু,

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফিক, ময়মনসিংহ দক্ষিণ জেলার সাবেক যুবদলের সভাপতিও মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম আজাদ,
গফরগাঁও উপজেলার সাবেক সভাপতি এবি সিদ্দিক রহমান সহ নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় বিভিন্ন থানা থেকে মিছিল সহকারে যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশগ্রহণ করেন।