print news || Dailydeshsomoy

প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০২১

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই নিরাপত্তার অজুহাতে সিরিজ না খেলেই পাকিস্তান ছেড়েছিল নিউজিল্যান্ড দল। তখনই পাকিস্তান ঘোষণা দেয়, বিশ্বকাপে কিউইদের হারিয়ে এর প্রতিশোধ নেবে পাকিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেই প্রতিশোধটা নিয়েই নিলো পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের দেওয়া ১৩৫ রানের টার্গেটে পাকিস্তান পৌঁছে গেছে ৫ উইকেট ও ৮ বল হাতে রেখেই।
আসিফ আলির তিন ছক্কায় ভয় কাটিয়ে জয় পাকিস্তানের
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ স্নায়ুক্ষয়ী অবস্থা সৃষ্টি করেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। মূলতঃ নিউজিল্যান্ডের বোলারদের খুব নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানকে রান করতেই দিচ্ছিল না। একই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেটও পড়ছিল।

কিন্তু শেষ মুহূর্তে আসিফ আলির তিনটি ছক্কা খেলার মোড় ঘুরিয়ে দেয়। একই সঙ্গে শোয়েব মালিকের দৃঢ়তা পাকিস্তানকে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। নিউজিল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লো পাকিস্তান।