print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, অক্টোবর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে উপজেলা যুব লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব লীগের আহবায়ক এম. সালাহউদ্দিন পলাশের সভাপতিত্বে বর্ধিত সভায়,

প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব লীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল ও পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন,
জেলা যুব লীগের যুগ্ন-আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, শাহ শওকত উছমান লিটন, রফিকুল ইসলাম পিন্টু, এইচ এম ফারুক ও আখেরুল ইমাম সোহাগ।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন পৌর যুব লীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব ও যুগ্ন-আহবায়ক তাজমুন আহমেদ প্রমূখ।

আয়নাল ইসলাম/দৈনিক দেশ সময়