print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, অক্টোবর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টারঃ

গফরগাঁওয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সম্প্রীতি র‍্যালী অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের গফরগাঁওয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নির্দেশনায় গফরগাঁওয়ের তারুণ্যের অহংকার জাতীয় সা্ংসদ ফাহমী গোলন্দাজ বাবেলের তত্ত্বাবধানে
গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে হাজার হাজার জনতার অংশগ্রহণের মাধ্যমে “শান্তি সম্প্রীতি র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯, অক্টোবর) সকাল ১১ টায় বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল গফরগাঁও দলীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জমায়েত হয়, পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাব উদ্দিন বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও উপজেলা যুবলীগের আহবায়ক, সালাউদ্দিন পলাশ, পৌরসভা যুবলীগের আহ্বায়ক, মাহমুদুল হাসান সজিব, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম মন্ডল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি, সিয়াম আহমেদ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরঙ্গ হেলাল, সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র্র্যালিতে অংশগ্রহণ করেন।