print news || Dailydeshsomoy

আজ১৮.১০.২০২১ রোজ সোমবার গফরগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন এর সভাপতিত্বে ও আঃ আল রায়হান অপু এর সন্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মাহাবুবুর রহমান রানা এবং প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি বিশেষ কারণে উপস্থিত হতে না পারলে সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, ও নবী হোসেন, হিমেল, আজিজুল, আশরাফুল, এবং সদস্য রুকুন সহ প্রায় যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উক্ত পরিচিতি সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান গফরগাঁও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় সংসদের নির্দেশনাবলী নিয়ে আলোচনা করেন এবং আগামীতে গফরগাঁও উপজেলা ছাত্রদলের সকল স্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস সরকারের পতন আন্দোলনে অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।