print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, সেপ্টেম্বর,২০২১

মোঃ আব্দুল হান্নান (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া ঃ

জেলার নাসিরনগরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২১ রোজ সোমবার এশাবাদ নাসিরনগর পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কৃষক শ্রমিক জনতা লীগের সিলেট বালাগঞ্জ উপজেলা শাখাক সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ মোঃ খোরশেদ আলমের উদ্ধোগে রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত পাঠ করেন মাওলানা ক্বারী মোঃ আব্দুল হাকিম। জানাগেছে বঙ্গবীর কাদের সিদ্দিকি গত ১৪ সেপ্টেম্বর থেকে শারীরীক অসুস্থতা জনিত কারনে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন।

মোঃ আব্দুল হান্নান
প্রতিনিধি
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।