
প্রকাশিত,২৭ সেপ্টেম্বর, ২১
জয়পুরহাট প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে জয়পুরহাট জেলা রেটিং দাবালীগ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল ৫ টার দিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন।
জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু সহ অনন্যরা
জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায়, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট


