
প্রকাশিত,২৬, আগস্ট,২০২১
অনলাইন স্পোর্টস ডেস্ক ঃ
পিএসজির হয়ে মাঠে নামার আগেই মেসিকে সম্মাননা ট্রফি তুলে দিলেন।
ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেওয়ার পর এখনো মাঠে নামা হয়নি লিওনেল মেসির। ধারণা করা হচ্ছে পিএসজির পরবর্তী ম্যাচেই মাঠে দেখা যাবে এই মহাতারকাকে। তবে সেসবের আগেই একটা ‘শিরোপা’ জিতে গেছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।
মাস খানেক আগে ব্রাজিলের মাটিতে জিতেছেন কোপা আমেরিকা। তাতে ঘুচেছে দীর্ঘ শিরোপা খরা। আর্জেন্টিনার জার্সি গায়ে যা আবার তার প্রথম। কোপা আমেরিকার সেই শিরোপাজয়ের জন্যই তাকে এই সম্মাননা দিয়েছে পিএসজি।
তিনি একা নন, আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতা তার আরও দুই সতীর্থ লিয়ান্দ্রো প্যারেদেস আর এঞ্জেল ডি মারিয়ার হাতেও দক্ষিণ আমেরিকার মানচিত্রের আদলে একটা ট্রফি তুলে দেওয়া হয়েছে। পিএসজিতে খেলা ইউরোজয়ী ইতালির দুজনকেও দেওয়া হয়েছে সংবর্ধনা। তাদেরকে দেওয়া হয়েছে ইউরোপের মানচিত্রের আদলে তৈরি একটা ট্রফি।


