print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, আগস্ট,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

ঢাকা মহানগর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত।
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কমিটি বিলুপ্ত ও নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে সংগঠনটি দপ্তরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আরও বলা হয়, কমিটির নেতাদেরকে আগামী সাত দিনের মধ্যে কমিটির বাকি পদ পূরণ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন নেওয়া জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর নতুন আহ্বায়ক কমিটিঃ

১। শফিকুল ইসলাম মিল্টন (আহ্বায়ক)

২। মোস্তফা জগলুল পাশা পাপেল (সদস্য সচিব)

ঢাকা মহানগর দক্ষিণ নতুন আহ্বায়ক কমিটিঃ

১। গোলাম মাওলা শাহিন (আহ্বায়ক)

২। খন্দকার এনামুল হক এনাম (সদস্য সচিব)