
প্রকাশিত,১৯, আগস্ট,২০২১
স্পোর্টস ডেস্ক ঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, ওপেনার লিটন কুমার দাস ও তরুণ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। গত জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের মতো এই সিরিজের দলেও নাম নেই তামিম ইকবালের।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-ঃ মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।


