print news || Dailydeshsomoy

প্রকাশ, ০৯-১১-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রথাগত জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক সম্প্রীতি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা করেছে উন্নয়ন সংস্থা তহজিংডং।
আজ ৯ নভেম্বর সোমবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

তহজিংডং এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসাইন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং ও জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ।
এছাড়া বান্দরবানের বিভিন্ন মসজিদের ইমাম, বৌদ্ধ ভিক্ষু, ক্যাথলিক চার্চের ফাদার ও দূর্গা মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন সাামজিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সেখানে সামাজিক শান্তি রক্ষায় নিজ নিজ অঙ্গীকার ব্যক্ত করেন সব ধর্ম ও মতের অনুসারী বিশিষ্টজনেরা।