print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৬, আগস্ট,২০২১
নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধারাবাহিক জয়ে, ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৬ আগস্ট) রাতে দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল আমার নিজের এবং বিএনপির পক্ষ থেকে আবারও অভিনন্দন।

ক্রিকেটে বাংলাদেশের টাইগাররা ভবিষ্যতেও তাদের এই সাফল্য বজায় রাখতে সক্ষম হবে বলে আমি আশা করি। তাদের জন্য রইল দোয়া ও অনেক অনেক শুভকামনা।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’