print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, আগস্ট, ২০২১

অনলাইন স্পোর্টস ডেস্ক ঃ

টোকিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে সেমিফাইনালে
স্পেন, ব্রাজিল, জাপান এবং মেক্সিকো।

চুড়ান্ত হয়েছে টোকিও অলিম্পিক ফুটবল ইভেন্টের সেমিফাইনালের চার দল। কোয়ার্টারের লড়াই জিতে যেখানে জায়গা করে নিয়েছে স্পেন, ব্রাজিল, জাপান এবং মেক্সিকো।

কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচ মাঠে গড়ায় আজ। যেখানে প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ৫-২ গোলের জয় নিয়ে সেমিতে জায়গা করে নেয় স্পেন।
দ্বিতীয় কোয়ার্টারে নিউজিল্যান্ডকে পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে পরাজিত করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে জাপান।

অপরদিকে ম্যাথিয়াস কুনহার একমাত্র গোলে মিশরকে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াকে ৩-৬ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় মেক্সিকো।