
প্রকাশিত,০২,আগস্ট,২০২১
ষ্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুর সদর ও মতলব উত্তর থানার একাধিক জলদস্যুতা ও চুরি মামলার এজাহারভুক্ত পলাতক আসামী সম্রাট গাজীকে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
একাধিক মামলায় পলাতক আসামীকে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সদস্য অন্তর্ভুক্ত করা নিয়ে এলাকায় চলছে নানানো গুঞ্জন।
৩১ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত পত্রে জহিরাবাদ গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে সম্রাট গাজীকে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সদস্য অন্তর্ভুক্ত করেন।
সম্রাট গাজীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং ২৫/২৯৮, তারিখ- ১৭ আগষ্ট ২০২০ইং। ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩২৬/৩৭৯/৩৮০/৫০৬ পেনাল কোড ১৮৬০ বে-আইনী জনতাবন্ধে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর কাটা রক্তাক্ত জখম’সহ চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ।
এছাড়াও মতলব উত্তর থানার মামলা নং ২৮/১৬৩, তারিখ- ২৪ জুলাই ২০২১ইং। ধারা- ১৪৩/১১৪/৪২৭/৪৩৯/৫০৬ (২) পেনাল কোড- ১৮৬০, বে-আইনী জনতাবন্ধে আক্রমন করত: অপরাধের হুকুম প্রদান, ভাংচুর করিয়া ক্ষতিসাধন ও স্প্রীডবোট আত্মসাৎ এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া’সহ খুন জখমের হুমকি প্রদানের অপরাধ।
এলাকায় ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।


