print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, জুলাই,২০২১

!!!! ফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালী প্রতিনিধিঃ

সৃষ্ট লঘুচাপের প্রভাবে ক্রমশই সাগর উত্তাল হয়ে উঠেছে। এর ফলে বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে সাগর ও বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।
যার আবার প্লাবিত হচ্ছে রাঙাবালী নিন্মন্চল।

চরমোন্তাজের কিছু এলাকায় ও ছোটবাইশদিয়া ইউনিয়নের কোরালিয়া গ্রামএছাড়া উপকূলীয় পটুয়াখালীর রাঙাবালী শুক্রবার সকাল থেকে কখনো ভারি, আবার কখনো হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দিনভর থেমে থেমে বৃষ্টির কারণে ক্ষতির শঙ্কা করেছেন চাষীরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্ট হয়েছে। পায়রা সমুদ্র বন্দরসহ সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলারসমূকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা সাংবাদিকদের জানিয়েছেন আবহাওয়া অফিস।