print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, জুলাই,২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইল জেলা বাসিকে দারুন সুখবর দিয়েই শপিংমল জেনারেশন ২১ এর দ্বিতীয় শাখার শুভ উদ্ভোধন করেন,নড়াইলের পৌর-মেয়র আঞ্জুমান আরা।আজ (১৬ জুলাই) শুক্রবার বিকালে নড়াইল জেলায় এই প্রথম এত বড় শপিংমল জেনারেশন ২১ এর দ্বিতীয় শাখার স্বাস্থ্যবিধী মেনে শুভ উদ্বোধন করা হয়েছে।নড়াইলের রুপগঞ্জ বাজার আলতাফ হোসেন কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় আলোচিত ও সুপরিচিত জেনারেশন ২১ শো-রুম এর শুভ উদ্বোধন করেন,নড়াইল পৌর-সভার সুযোগ্য মেয়র আঞ্জুমান আরা।

এসময় জেনারেশন ২১ শপিংমলের নড়াইল শাখার শুভ উদ্ভোধনী অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন,নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার,বিশ্বকাপ জয়ী অনুর্ধ ১৯ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার অভিষেক দাস অরন্যের গর্বিত পিতা অশিত দাশ,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,কামরুল আলম,পৌর-সভার ৬নং ওয়ার্ডের কমিশনার শরফুল আলম লিটু,দলীয় নেতাকর্মিগণ ও সাংবাদিক,সুশিল সমাজ,ক্রেতাগণসহ অন্নান্য নেত্রীবৃন্দ প্রমূখ।জেনারেশন ২১ এর স্বত্বাধিকারী শারমিন খানম ও মেহেনাজ আফরোজ (শিলা) ক্রেতাগণ ও সাংবাদিকদের জানান,জেনারেশন ২১ এর ভালো মানের পোশাক মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্প দামে বিক্রি করে থাকে,এবং আমাদের শপিংমলে বিভিন্ন ধরনের বাচ্চাদের সহ সকল প্রকার বড়দের জন্য রয়েছে আক্রশনিও পোশাকের সমাহার, রয়েছে বাহারী ডিজাইনের সকল গার্মেন্টস সামগ্রী, রয়েছে মহিলাদের দেশী বিদেশী কসমেটিক্স।

এদিকে ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে প্যান্ট,শার্ট,টি-শার্ট,পলাে শার্ট,পাঞ্জাবি,ব্লেজার,ইত্যাদি।মহিলাদের জন্য,ওয়ান পিস,প্যান্ট,শার্ট,টি-শার্ট,পােলাে শার্ট,কুর্তি ইত্যাদি পোশাক রয়েছে।বাচ্চাদের জন্য রয়েছে,সকল প্রকার প্যান্ট শার্ট,টি-শার্ট,পলাে শার্ট ইত্যাদি।জেনারেশন ২১ এর নড়াইল শােরুমে পাওয়া যাবে সকল প্রকার দেশী বিদেশী কসমেটিক্স।এক সপ্তাহের জন্য সকলের জন্য থাকছে উদ্বোধন উপলক্ষে সকল পােশাকের উপর ১০ পার্সেন্ট মূল্যছাড় আরও রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য সব সময় ১০ পার্সেন্ট মূল্যছাড়।

চিত্রা রিসাের্ট এর টিকিট দেখালে ১০ পার্সেন্ট মূল্য ছাড়।চিড্রেন ভয়েস স্কুলের গার্ডিয়ানদের জন্য ১০ পার্সেন্ট মূল্য ছাড় দেওয়া হবে সব সময়।যে কোন ক্রেতা ১ হাজার টাকার পণ্য কিনলে পাবে সারা বছরের জন্য ১০ পার্সেন্ট ডিসকাউন্ট কার্ড। জেনারেশন -২১ এটা শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় এটা নড়াইলের উন্নয়নের জন্য অনেক বড় ভূমিকা রাখতে চাই বলে জানান,জেনারেশন -২১ এর কর্তিপক্ষ।এদিকে জেনারেশন ২১ এর স্বত্বাধিকারী লোটার্স সকলের উদ্দেশে জানান,এটা শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়,নড়াইলের বেকার যুবকদের কর্মসংস্থান ও নড়াইলের অসহাদের জন্য সর্বদা বিপদে আপদে কাজ করবে বলেও জানান।