print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, জুলাই,২০২১

আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ

টোকিও অলিম্পিক ২০২০ ফুটবল ইভেন্টে ঈদের পরদিন আর্জেন্টিনা- ব্রাজিল মাঠে নামছে।

লাতিন শ্রেষ্ঠত্বের কোপা আমেরিকা পর এবার দরজায় কড়া নাড়ছে টোকিও অলিম্পিক ২০২০। অন্যান্য ইভেন্টের মতো এখানেও রয়েছে ফুটবল। এবার অলিম্পিকের মূল আসর আগামী ২৩ জুলাই থেকে শুরু হলেও, ঠিক একদিন আগে অর্থ্যাৎ ২২ জুলাই থেকে মাঠে গড়াবে ফুটবলের ইভেন্ট।

স্পেন এবং মিশরের ম্যাচ দিয়ে শুরু হবে টোকিও অলিম্পিকের ফুটবল।
এবারের আসরে ব্রাজিল-আর্জেন্টিনা সহ মোট ১৬টি ফুটবল খেলুড়ে দেশ অংশগ্রহণ করবে। অলিম্পিকে সোনার পদকের জন্য চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো লড়বে। এবারের আসরে অংশগ্রহণকারী দেশগুলো হলোঃ-

জাপান, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হন্ডুরাস, রোমানিয়া, মিশর, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জার্মানি, আইভেরি কোস্ট, সৌদি আরব। গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকে অংশ নিবে নেইমারকে ছাড়াই। পিএসজি থেকে ছাড়পত্র না পাওয়ায় দেশের হয়ে খেলা হচ্ছে না এই ব্রাজিলিয়ান তারকার।

অলিম্পিকে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের সময়সূচিঃ- ব্রাজিল-জার্মানি ২২ জুলাই, বৃহস্পতিবার (বিকাল ৫.৩০ মিনিটে) এবং আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ২২ জুলাই, বৃহস্পতিবার (বিকাল ৪.৩০ মিনিটে)