print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, জুন,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যশরা ইউনিয়নের, কুর্শাপুর গ্রামে বৃহস্পতিবার, ২৪ জুন দুপুরে, ওমর আলীর ৪ বছরের ছেলে ইয়াসিন, ও তার ছোট ভাইয়ের মেয়ে নাফিজার পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যশরা ইউনিয়নে কুর্শা পুর গ্রামে ওমর আলীর ছেলে ও তার ভাতিজি, বাবা-মার অগোচরে ভাই বোন মিলে খেলা করতে করতে কখন যে পুকুরে পানিতে পড়ে যায়, এদিকে বাবা-মা ছেলে মেয়েকে খুঁজতে থাকলে হঠাৎ দেখে তাদের প্রাণ ভোমরা মরে পুকুরে ভেসে ওঠে। মুহূর্তে শোকের ছায়া নেমে আসে বাড়িতে। হাউমাউ করে কান্নাকাটিতে এলাকাবাসী এসে ভিড় করে পুকুর পাড়ে এবং বাচ্চাদের পুকুর থেকে উদ্ধার করে বাড়ির উঠানে নামালেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

যশোরা ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনাস্থল পরিদর্শন ও সমবেদনা জানান।

দেশ সময়/ আয়নাল ইসলাম