print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, জুন,২০২১

মোঃ আমিনুল ইসলাম,ঃ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
কেরানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাত ৯টায় কেরানীগঞ্জ উপজেলার ভাংনা রেজিয়া সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগের কালিন্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফের সভাপতিত্বে আলোচনা সভায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

কালিন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি আবুবক্কর সিদ্দিকের সঞ্চালনায় ও সাধারন সম্পাদক সুমন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহিন,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইদ্রিস খান,দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ,প্রচার সম্পাদক মোঃবিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ছাত্রলীগ, যুবলীগ, হকার্স লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা এতে অংশ নেয়।