print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, জুন,২০২১

এস এম জামাল উদ্দীন শামীম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- ময়মনসিংহ বিভাগীয় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ায় গুলি ও হামলায় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কেন্দ্রীয় সহ-সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় টিম লিডার মাজেদুল ইসলাম রুম্মন, যুগ্ম সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় টিমের সদস্য মারুফ এলাহি রনি, সহ-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় টিমের সদস্য রাশেদ ইকবাল খানসহ অনেকেই আহত ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রনেতা আনিসুজ্জামান শুভসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে ছাত্রদল নেতার দাবি।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ চরকালীবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে

ময়মনসিংহ জেলা ছাত্রদল একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বাধাঁ দিলে সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এঘটনায় পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষে আহত কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) ফারুক হোসেন ও পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, পরিদর্শক চাঁদ মিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ জেলা দক্ষিন ছাত্রদলের সভাপতি – মাহবুবুর রহমান রানা দাবি করেন তাদের বেশ কিছু নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পুলিশ বিএনপির কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য নির্দেশ দিলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।