print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০,মে,২০২১

ঢাকা, মনির হোসেন শাওনঃ

৩০ শে মে রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।রবিবার ১২.৩০ মিনিটে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং পুষ্প অর্পন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম -সাধারণ সম্পাদক মারুফ এলাহী রনি,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শরীফ প্রধান,বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার,তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি নাসরিন জাহান পপি,ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন,সহ সাংগঠনিক সম্পাদক এফ এম মোস্তাফিজুর রহমান,রাসেল মোল্লা -সহ সাধারন সম্পাদক,তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল,তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ইয়াসিন ভূঁইয়া সহ অনেকেই।