
প্রকাশিত,১৮,মে,২০২১
রাজীব সরকার, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া, মদন ও খালিয়াজুরীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক শিশুসহ ৮ জন কৃষক ও জেলে মারা গেছেন। আজ মঙ্গলবার পৌনে ৩টার দিকে জেলার বিভিন্ন উপজেলায় উপর দিয়ে ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হয়।
এসময় পৃথক চার উপজেলায় এই হাতহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৯ জন।
মারা যাওয়া ১১বছর বয়সী শিশু সুমনের বাড়ি পূর্বধলার ধলামূলগাও ইউনিয়নের পাটলী গ্রামে।
নিহত কৃষকেরা হলেন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮) ও বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির ছেলে (২৮) এবং মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ শরীফ (১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯) ফতেপুর এলাকার একটি হাওরে বজ্রপাতে নিহত হয়েছেন।
এসময় বজ্রপাতে পশ্চিম ফতেপুর গ্রামের রবিন (১৫) রুমান (১৮) ও তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামের ভিক্ষু মিয়ার স্ত্রী কণা (৪৫) ও চন্দন মিয়ার স্ত্রী সুরমা আক্তারসহ জেলায় মোট ৯জন আহত হয়। আহতদেরকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি করা হয়েছে।
নেত্রকোণা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বজ্রপাতে ৮ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজীব সরকার
নেত্রকোণা প্রতিনিধি
তারিখ- ১৮.০৫.২১


