print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮ এপ্রিল, ২০২১

অভিজিৎ সাহা বিশাল(যশোর)

আরবপুর সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরহী নিহত যশোর আরবপুর ক্যান্টনমেন্ট কলেজ গেট রেল ক্রসিং নামকস্থানে সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভেকুটিয়া কলোনী মোড় এলাকার বাসিন্দা।
সূত্র জানায়, বুধবার সকাল ১০ টার দিকে কামাল হোসেন বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে আবরপুর মোড়ে আসছিলেন। পথিমধ্যে ক্যান্টনমেন্ট কলেজ গেট রেল ক্রসিং এর সমানে পৌঁছালে তিনি বাইসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। এ সময় ইটবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।