
প্রকাশিত,২৩ এপ্রিল, ২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার দুপুরে ধান বোঝাই ট্রাক্টর লড়ির চাকায় পিষ্ট হয়ে মোঃ রিয়াদ (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
ঘটনাটি ঘটে পৌর শহরের ১নং ওয়ার্ডের সালটিয়া এলাকায় ।
নিহত স্কুল ছাত্র রিয়াদ পৌর শহরের সালটিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে । সে স্থানীয় রোস্তম আরী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে বোরো ধান বোঝাই একটি ট্রাক্টর লড়ি সালটিয়া গ্রাম থেকে বাগুয়া গ্রামে যাওয়ার পথে সালটিয়া এলাকায় নিহত রিয়াদের বাড়ীর সামনে আসতেই রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায় চলন্ত ট্রাক্টর লড়িটি। এতে লড়ির উপরে বসে থাকা রিয়াদ মুহুর্তেই রাস্তায় পড়ে যায় এবং তার মাথার উপর দিয়ে লড়ির চাকা চলে যায়, ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়। ।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, এ বিষয়ে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


