print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০ এপ্রিল, ২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

নীলফামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৫ জন।

আজ মঙ্গলবার ২০ এপ্রিল সকাল সাড়ে ৬ টার দিকে চাঁদপুর – জ ১১- ০০০৭ নাম্বারের সুমন পরিবহনের একটি ডোমার থেকে নীলফামারী আসার পথে নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারীর ( নটখানা) জালিয়া পাড়ার মোড় নামক স্হানে এই দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী মোহাম্মদ হাচু ও শ্রী সন্তেস রায়ের সাথে কথা বলে জানা যায় অটোরিকশাকে অভারটেক করতে গেলে বাসের চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে পাশের পুকুরে বাসটি নামিয়ে দিলে এ ঘটনাটি ঘটে বলে জানা যায় যে আজ বিকেলে কৃষি শ্রমিক নেয়ার জন্য সুমন পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ডোমার থেকে নীলফামারীতে আসার পথে নীলফামারীর ( নটখানা) জালিয়া পাড়ার মোড় নামক স্হানে একটি অটোরিকশাকে অভারটেক করতে গেলে বাসের চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে পাশের পুকুরে বাসটি নামিয়ে দিলে এ ঘটনাটি ঘটে এবং আমরা এলাকাবাসীরা ছুটে এসে বাসে থাকা দশ যাত্রীর মধ্যে গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে এ স্হানী ক্লিনিকে পাটায় আর বাকিদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।

এবিষয়ে নীলফামারীর সদর থানা ওসি পরিতোষ চন্দ্রের সাথে কথা হলে তিনি বলেন আমরা এখনো কিছু জানি না তবে এই চলমান লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে রাস্তায় বাস নামানো বেআইনি , আর বাসটি যেহেতু কৃষি শ্রমিক বহনে নিয়োজিত ছিল তাই আমরা বাসটির কোন মামলা দায়ের করবো না।